| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলার কঠোর জবাব দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 19924 বার পঠিত
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলার কঠোর জবাব দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসীদের  ধৃষ্টতার উপযুক্ত জবাব দেয়া হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,বিগত সরকারের আমলে আইনের শাসন না থাকার কারণে জঙ্গল সলিমপুর এলাকাটি অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিলো। খুব দ্রুতই এই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। হামলার তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের দুঃসাহসিক কর্মকাণ্ডের “উপযুক্ত ও কড়া জবাব” দেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জঙ্গল সলিমপুরে অপরাধ দমনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সেখানে একটি পুলিশ ট্রেনিং সেন্টার এবং আধুনিক কারাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

উল্লেখ্য, গত ৯ মার্চ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের অংশগ্রহণে জঙ্গল সলিমপুরে বড় ধরনের যৌথ অভিযান পরিচালিত হয়। এরপর এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণে আসে এবং সেখানে স্থায়ী নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়।

আগামী ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনের কথা রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে বা অপরাধীদের সহায়তা করলে তাকে চাকরিচ্যুত করা হবে।

ঈদযাত্রা প্রসঙ্গে তিনি জানান, এবারের ঈদে যাত্রীদের বড় ধরনের কোনো ভোগান্তি হয়নি এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে কার্যকর ছিলো।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪