| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে

  • আপডেট টাইম: 26-05-2026 ইং
  • 19757 বার পঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে

রাজধানীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামী ২৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, ঈদের এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন।

এ বিষয়ে সংসদ সচিবালয় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজন ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার অনুরোধও জানানো হয়েছে।

এদিকে ঈদের এই জামাত কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত এই জামাতটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ঈদের জামাত হিসেবে বিবেচিত হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪