| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের নজরদারিতে আদ-দ্বীন হাসপাতালের কর্মকর্তারা, চলছে তদন্ত

  • আপডেট টাইম: 27-05-2026 ইং
  • 16929 বার পঠিত
পুলিশের নজরদারিতে আদ-দ্বীন হাসপাতালের কর্মকর্তারা, চলছে তদন্ত

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক তদন্ত শুরু করেছে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ঘটনার পর থেকেই হাসপাতালটি পুলিশের নজরদারিতে রয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ওপরও নজরদারি জোরদার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা হেফাজতে নেয়া হয়নি। তবে তদন্তের স্বার্থে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মীদের গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রব্বানী হোসেন জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তাই গ্রেপ্তার বা আটক নিয়ে সিদ্ধান্ত হয়নি। আমরা ঘটনার কারণ উদঘাটনে তদন্ত করছি। তবে সংশ্লিষ্টদের নজরদারিতে রাখা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনে বুধবার দুপুরে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটও হাসপাতালে যায়। টিমের সদস্যরা জানান, নবজাতকদের মৃত্যুর কক্ষটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা করা হচ্ছে, সেখানে কোনো বিষাক্ত গ্যাসের উপস্থিতি ছিলো কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তারা প্রায় এক ঘণ্টা ধরে পোস্ট অপারেটিভ রুম থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য নিয়ে যায়।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সব ধরনের বৈজ্ঞানিক ও ফরেনসিক বিশ্লেষণ করা হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪