| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করলো ইরান, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

  • আপডেট টাইম: 29-05-2026 ইং
  • 13562 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করলো ইরান, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ বুশেহরে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা গেছে, বুশেহরের জাম কাউন্টির আকাশসীমায় সন্দেহজনক একটি আকাশযান শনাক্ত হওয়ার পর তা লক্ষ্য করে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি বলেন, “আজ রাতে যে ঘটনাটি ঘটেছে, তা শত্রুদের একটি আকাশযান ধ্বংস করার সঙ্গে সম্পর্কিত ছিল। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

বুশেহর ইরানের গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চলগুলোর একটি। এর আগে বিভিন্ন সময়েও সেখানে ড্রোন ভূপাতিত বা সামরিক উত্তেজনার ঘটনা ঘটেছে।

এর আগে বৃহস্পতিবার ইরানের দক্ষিণাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার খবরও প্রকাশ করে তাসনিম নিউজ। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার উদ্দেশ্যে ওই মিসাইল নিক্ষেপ করা হয়েছে। তবে লক্ষ্যবস্তু কিংবা হামলার বিস্তারিত বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে, ড্রোন ভূপাতিতের ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এ ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪