| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • আপডেট টাইম: 30-05-2026 ইং
  • 11984 বার পঠিত
জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) সকাল ১১টার দিকে তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তারা ফাতেহা পাঠ ও জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল, মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন এবং ডিএসসিসির প্রশাসক আব্দুস সালামসহ অনেকে।

শ্রদ্ধা নিবেদন শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এদিকে, শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টি অ্যান্ড টি খেলার মাঠসংলগ্ন এলাকায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে ঢাকার আরও কয়েকটি স্থানে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪