| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

  • আপডেট টাইম: 30-05-2026 ইং
  • 11902 বার পঠিত
হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি যাত্রা শুরু হওয়ায় দেশে এসেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের জেদ্দা থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফিরতি হজযাত্রার প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হজযাত্রী। চলমান ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম ১ জুলাই পর্যন্ত চলবে বলে জানা গেছে।

এর আগে শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। হজের কার্যক্রম শেষ হওয়ার পরই ফিরতি যাত্রা শুরু হয়।

চলতি বছর হজযাত্রী পরিবহন কার্যক্রমে সৌদিসহ বিভিন্ন এয়ারলাইন্স অংশ নেয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিবন্ধিত সব হজযাত্রী নির্ধারিত সময়ের মধ্যেই সৌদি আরবে পৌঁছাতে পেরেছেন এবং ফিরতি ফ্লাইটও পর্যায়ক্রমে পরিচালিত হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪