| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানযুদ্ধ বন্ধে কড়া হুসিয়ারী নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির

  • আপডেট টাইম: 30-05-2026 ইং
  • 12364 বার পঠিত
ইরানযুদ্ধ বন্ধে কড়া হুসিয়ারী নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির

ইরান যুদ্ধের তীব্র নিন্দা জানিয়ে  এর অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি বার্তায় নিউইয়র্কের মেয়র লিখেছেন, তিন মাস আগে এই দিনে এমন একটি যুদ্ধ শুরু হয়েছিল, যার পক্ষে কেউ ভোট দেয়নি এবং যার খরচ বহন করেছে এমন লোকেরা, যাদের এতে কোনো ভূমিকাই ছিল না।

মামদানি জোর দিয়ে বলেন, হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং ১৩ জন আমেরিকান সৈন্য আর কখনো তাদের পরিবারের কাছে বাড়ি ফিরতে পারবেন না।

তিনি আরো বলেন,  কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই যুদ্ধ শুরু হয়েছে। একারণে সারা যুক্তরাষ্ট্রের মানুষ পেট্রোল ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রত্যক্ষ করেছে এবং তাদের বাজেটও কমে গেছে। 

যুক্তরাষ্ট্রের বাইরে হারানো প্রতিটি জীবন এবং যুক্তরাষ্ট্রে কর্মরত কোনো পরিবারের কাছ থেকে কেড়ে নেওয়া প্রতিটি ডলার, তাদের ওপর চাপিয়ে দেওয়া একই ব্যাপক বিলের অংশ, যারা নিজেরা কখনোই তা পরিশোধ করতে পারবে না বলে জানিয়েছেন মেয়র মামদানি।

২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি সকালে, যখন এই অঞ্চলের কয়েকটি দেশের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল, ঠিক তখনই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসন শুরু হয়। যৌথ সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর, ইরান এই পদক্ষেপের একটি চূড়ান্ত, সুনির্দিষ্ট এবং আনুপাতিক জবাব দেয়।

সর্বশেষে পোষ্টে তিনি উল্লেখ করেন, ‘আমি প্রথম দিন থেকেই এ যুদ্ধের বিরোধিতা করেছি। এখনও এর বিরোধিতা করি। এটার অবসান ঘটাতেই হবে।’

সূত্র : ডন, এক্স

আল রাজীব/ আয়না নিউজ



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪