| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান, তদন্ত কমিটি গঠন : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 30-05-2026 ইং
  • 11630 বার পঠিত
আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান, তদন্ত কমিটি গঠন : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে একটি রুটির কারখানার (বেকারি) অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০ মে) বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আদ্-দ্বীন হাসপাতাল পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেকারি পাওয়া গেছে। দুইটি ইলেকট্রিক ওভেন দিয়ে এটি পরিচালিত হচ্ছিল। সেখানে কোনো ইঞ্জিনিয়ার ছিল না, যা উচিত হয়নি। এছাড়া প্রচুর ময়লা পাওয়া গেছে। বিষয়টি কঠোরভাবে দেখা হবে।

তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি থাকা হাজার হাজার শিক্ষার্থীর জন্য এই বেকারিতে খাবার প্রস্তুত করা হতো। এ সময় গ্যাস নির্গমন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, তদন্তে থাকা কমিটিতে আরও তিনজন সদস্য যুক্ত করা হয়েছে এবং আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

তিনি বলেন, দুইজন চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে, তারা কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন।

এর আগে গত বুধবার (২৭ মে) রাতে ময়নাতদন্ত না করার অনুরোধে ছয় নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে এক মা নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেন। পরে প্রায় এক ঘণ্টা এসি বন্ধ ছিলো। পরে আবার চালু করার কিছু সময়ের মধ্যেই দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে এবং একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়।

ঘটনাটি ঘিরে হাসপাতালজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪