| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডোনাল্ড ট্রাম্প এবং কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন ও ২৫০ ডলারের নকল নোট

  • আপডেট টাইম: 30-05-2026 ইং
  • 11580 বার পঠিত
ডোনাল্ড ট্রাম্প এবং কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন ও ২৫০ ডলারের নকল নোট

হায়দরাবাদে অবস্থিত ইরানিয়ান কনস্যুলেট ,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের ছবি সংবলিত একটি নকল ২৫০ ডলারের নোটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে  

ছবিটি শেয়ার করে ইরানি কনস্যুলেটের পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়েছে, 'কেউ একা সফলতা লাভ করে না। বন্ধু ছাড়া চলেই না। সুতরাং আপনার বন্ধুদের সর্বদা মনে রাখবেন।' 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মুদ্রা ছাপানোর দায়িত্বে থাকা প্রতিষ্ঠানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসংবলিত ২৫০ ডলারের নোটের নকশা তৈরি করতে চাপ দিয়েছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। দেশটির ইতিহাসে, ১৫০ বছরের বেশি সময়ের মধ্যে মার্কিন মুদ্রায় কোনো জীবিত ব্যক্তির ছবি দেওয়ার এমন উদ্যোগ এই প্রথম।

মূলত, পোস্টের মাধ্যমে, জেফরি এপস্টিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অতীতের সম্পর্কের দিকে ইঙ্গিত করা হয়েছে এবং চলমান এই উত্তেজনায় অনেকটা ঘি ঢেলেছে ভারতে অবস্থিত ইরানের হায়দারাবাদ কনস্যুলেট


আল রাজীব/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪