| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান অভিযান ছিলো ভুল সিদ্ধান্ত: ট্রাম্প

  • আপডেট টাইম: 31-05-2026 ইং
  • 9135 বার পঠিত
ইরান অভিযান ছিলো ভুল সিদ্ধান্ত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরাক ও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা ছিল বড় ভুল সিদ্ধান্ত। তার মতে, এসব যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ দেশের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়েছে।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের যাওয়া ছিল “বোকামি” এবং সেখানে মার্কিন সেনাদের প্রবেশ করা উচিত হয়নি। তিনি বলেন, ইরাকে যা ঘটেছে, আমরা খুব খারাপ করেছি। আমাদের সেখানে যাওয়া উচিত ছিলো না।

তিনি আরও দাবি করেন, ইরান ইস্যুতেও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সঠিক ছিলো না, তবে একই সঙ্গে তিনি ইরানের সামরিক সক্ষমতা নিয়ে সতর্কবার্তাও দেন। তার ভাষায়, আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি, তবে তাদের সক্ষমতা আছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যদি কয়েক মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে হামলা না করত, তাহলে ইরানের পারমাণবিক সক্ষমতা আরও দ্রুত উন্নত হতো এবং এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংকট তৈরি হতে পারত।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে সম্পূর্ণভাবে ধ্বংস না করে কিছু অংশকে আলাদা রেখেছে। তার ভাষায়, আমরা তাদের সেনাবাহিনীকে পুরোপুরি আঘাত করিনি, কারণ তারা তুলনামূলকভাবে মধ্যপন্থী।

ট্রাম্প আরও বলেন, যুদ্ধ পরিস্থিতিতে অতিরিক্ত ধ্বংসযজ্ঞ কোনো দেশের পুনর্গঠন প্রক্রিয়াকে কয়েক দশক পিছিয়ে দিতে পারে। একটি দেশ ৪০ বছরেও পুনর্গঠিত হতে পারে না, যোগ করেন তিনি।

সাক্ষাৎকারে তিনি ফক্স নিউজকে দেয়া বক্তব্যে এসব মন্তব্য করেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪