| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরখাস্ত হলেন দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া

  • আপডেট টাইম: 01-06-2026 ইং
  • 6448 বার পঠিত
বরখাস্ত হলেন দক্ষিণ সিটির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, গোলাম কিবরিয়া বর্তমানে ডিএসসিসির অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ডিএসসিসির বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মার্কেটের দোকান বরাদ্দ ও পরিচালনা সংক্রান্ত বিষয়ে অনিয়মের অভিযোগ ওঠে।

এসব অভিযোগের মধ্যে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

অভিযোগগুলোর বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত ও বিভাগীয় কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে দায়িত্বে রাখা সমীচীন নয় বলে কর্তৃপক্ষ মনে করে। এ কারণে তাকে ডিএসসিসির সব ধরনের দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে গোলাম কিবরিয়াকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪