রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযান চলছে।
সোমবার (১ জুন) বিকেল পৌনে পাঁচটার দিকে ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে এ অভিযান শুরু হয়। অভিযানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডগ স্কোয়াডও অংশ নিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবেই জেনেভা ক্যাম্পে র্যাব, পুলিশ ও ডিএনসির সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এখন পর্যন্ত অভিযানের বিস্তারিত বা কোনো আটক–জব্দের তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
হাফিজ/ আয়না নিউজ