| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদালতে সোহেল-স্বপ্নার সর্বোচ্চ শাস্তি দাবি রামিসার বাবার

  • আপডেট টাইম: 02-06-2026 ইং
  • 3360 বার পঠিত
আদালতে সোহেল-স্বপ্নার সর্বোচ্চ শাস্তি দাবি রামিসার বাবার

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা। মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর আগে তিনি এ দাবি জানান।

আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আব্দুল হান্নান মোল্লা বলেন, “আমি আমার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেন আর কোনো শিশুকে এমন নির্মম ঘটনার শিকার হতে না হয়।”

এদিন মামলার গুরুত্বপূর্ণ কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সাক্ষীদের মধ্যে রয়েছেন মামলার তদন্ত সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় কয়েকজন প্রতিবেশী।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।

জানা গেছে, সোমবার আদালত সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে মামলার বাদীসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।

আলোচিত এ হত্যা মামলার বিচার কার্যক্রম ঘিরে আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪