| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামিসা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

  • আপডেট টাইম: 02-06-2026 ইং
  • 3309 বার পঠিত
রামিসা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার বাদী ও নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা সাক্ষ্য দেয়া শুরু করেন।

মামলাটির বিচারক মাসরুর সালেকীনের আদালতে সাক্ষ্য দিতে এসে রামিসার বাবা আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তিনি বলেন, মেয়েকে হারানোর শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তিনি দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন রামিসার বাবার পাশাপাশি মামলার আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষী সাক্ষ্য দেবেন। সাক্ষীদের মধ্যে রয়েছেন প্রধান আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং স্থানীয় কয়েকজন প্রতিবেশী।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। সাক্ষ্যগ্রহণের সময় তাদের আদালতের এজলাসে তোলা হয়।

উল্লেখ্য, সোমবার (১ জুন) একই আদালত মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪