| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা করছে একটি মহল : মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 03-06-2026 ইং
  • 1199 বার পঠিত
গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা করছে একটি মহল :  মির্জা ফখরুল

গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। দেশের সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য তারা পরিকল্পিতভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবানও জানান তিনি।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সময়ে তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনের কাজ চলমান রয়েছে। এ সময় যেন কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেন তিনি।

তিনি আরও দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে সাইপ্রাসকে পরাজিত করে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচন অর্জন করা হয়েছে, যা বিরল সম্মান। তিনি বলেন, “বাংলাদেশের মতো ছোট দেশ আগামী এক বছর জাতিসংঘের নেতৃত্ব দেবে।”

যুব সমাজের মধ্যে মাদকাসক্তি বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। তাই মাদক থেকে মুক্ত থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং রুহিয়া বিএনপির সভাপতি আব্দুল জব্বার।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪