রাজধানীর শাহবাগে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে প্রতিবাদরত প্রার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। এই সংঘর্ষে কমপক্ষে পাঁচজন প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
আহতরা হলেন, মো. শাহিন (২৮), আশিকুর রহমান (২৯), শাকিল আহমেদ (২৮), রিয়াজ (২৭) ও আবরার শাহরিয়ার উল্লাস (২৮)।
প্রার্থীরা জানান, তারা জমুনা অভিমুখে যাচ্ছিলেন, যাতে তাদের দাবি দ্রুত সরকারের কাছে পৌঁছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাঠিচার্জ করেন। ঘটনাস্থলে তল্লাশি চালানো হয় এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত একমাস ধরে পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ এলাকায় আন্দোলন করছি। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বসেছিলাম। শেষ পর্যন্ত বলেছিলাম ২৮ ডিসেম্বর আমাদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করার জন্য, কিন্তু তারা সেটি না করে চলতি মাসের ২৭ তারিখ পরীক্ষার তারিখ ঘোষণা করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শাহবাগ এলাকা থেকে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রার্থীদের আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।