আজ কেক খাওয়ার দিন। ২৬ নভেম্বর বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক কেক দিবস’ পালন করা হয়। ছোট আর বড়, কেকের স্বাদে মুগ্ধ সবাই। বিভিন্ন উৎসব,জন্মদিন বা বিবাহবার্ষিকী যেন কেক ছাড়া অসম্পূর্ণ।
প্রতিদিনের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে কমবেশি সবারই খাওয়া হয় কেক। অনেকেই বিভিন্ন নামকরা পেষ্ট্রি হাউজ থেকে কেক কিনে খান। আবার অনেকে ঘরে তৈরি করেন বাহারি ধরনের কেক।
নর্স শব্দ ‘কাকা’ থেকে কেক শব্দটি এসেছে। যা ঘরে থাকা উপকরন যেমন ময়দা, চিনি ও অন্যান্য উপাদান দিয়ে তৈরি করা হয়। অতীতে কেক দেখতে অনেকটাই ছিল রুটির মতো। পরবর্তীতে গ্রীকরা ডিম, দুধ, বাদাম ও মধু মিশিয়ে কেক তৈরি করত। তবে রোমান শাসনামলে কেককে প্ল্যাসেন্টা বলা হত।
আজ আন্তর্জাতিক কেক দিবসে পরিবারের সবাইকে নিয়ে কেক কেটে উদযাপন করাই যেতে পারে এই ঐতিহ্যের দিনটি।