| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়া প্রসঙ্গে যা বললেন চিকিৎসক

  • আপডেট টাইম: 30-11-2025 ইং
  • 163852 বার পঠিত
খালেদা জিয়া প্রসঙ্গে যা বললেন চিকিৎসক

রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত তিন দিন ধরে তার অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি—জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, উনার অবস্থা গত তিন দিন একই রকম আছে। এবং তিনি যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা গ্রহণ করতে পারছেন।

শনিবার ( ৩০ নভেম্বর ) রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ বলেন, খালেদা জিয়ার জন্য পৃথিবীর সবচেয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সৌদি আরব ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা সমন্বিতভাবে তার চিকিৎসা দিচ্ছেন।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তারেক রহমানও নিয়মিত চিকিৎসার অগ্রগতি মনিটর করছেন বলে জানান ডা. জাহিদ।

ডা. জাহিদের ভাষ্য, চিকিৎসার সর্বোচ্চটা দিচ্ছেন চিকিৎসকেরা। ভালো করা আল্লাহর হাতে। সবাই তার জন্য দোয়া করবেন।

এ সময় তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে মেডিকেল বোর্ড অনুমতি দিলে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।






ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪