| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

  • আপডেট টাইম: 30-11-2025 ইং
  • 162800 বার পঠিত
ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)–এর নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ডিআরইউ সদস্যরা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, আবু সালেহ আকন, মো. রোকন-উজ-জামান, মুরসালিন নোমানী এবং তৌহিদুল ইসলাম মিন্টু। সহ-সভাপতি পদে লড়ছেন দুজন,হালিম মোহাম্মদ এবং মেহদী আজাদ মাসুম।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন, মাইনুল হাসান সোহেল, মাহমুদুল হাসান এবং মঈনুল আহসান। যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে লড়ছেন নিয়াজ মাহমুদ সোহেল এবং সাখাওয়াত হোসেন সুমন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন, সাঈদ শিপন, আকতারুজ্জামান, এম এম জসিম, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা।

দপ্তর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নারী বিষয়ক সম্পাদক পদে লড়ছেন জান্নাতুল ফেরদৌস পান্না এবং নার্গিস জুঁই।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেলোয়ার হোসেন মহিন এবং মাহমুদ সোহেল। ক্রীড়া সম্পাদক পদের জন্য লড়ছেন ওমর ফারুক রুবেল ও মাকসুদা লিসা।

সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন এবংকল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে লড়ছেন আমিনুল হক ভূইয়া এবং মো. সলিম উল্লা (এস ইউ সেলিম)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন,  আল-আমিন আজাদ, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), মো. আব্দুল আলীম, মো. আকতার হোসেন, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউর রহিম, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী ও সৈয়দ আখতার সিরাজী।

উল্লেখ্য, এর আগে শনিবার (২৯ নভেম্বর) সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪