| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

  • আপডেট টাইম: 01-12-2025 ইং
  • 162921 বার পঠিত
সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশের খসড়ায় অন্তর্ভুক্ত স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়ে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে অবস্থান নেয়। এতে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা ’স্কুলিং না স্বতন্ত্র, স্বতন্ত্র স্বতন্ত্র’, ‘স্কুলিংয়ের ঠিকানা ঢাকা কলেজে হবে না’, ‘তুমি কে আমি কে ডিসিয়ান ডিসিয়ান’, ‘ঢাকা কলেজের আঙ্গিনায় স্কুলিংয়ের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান বহুদিনের ইতিহাস, স্বকীয়তা ও পরিচিতি নিয়ে আজও প্রতিষ্ঠিত। শত বছরের ঐতিহ্য, সুনাম এবং নিজস্ব শিক্ষা-পরিবেশের ওপর ভিত্তি করে তাদের পরিচিতি গড়ে উঠেছে। নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোর কারণে এই পরিচিতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মতামত না নিয়েই নেওয়া হয়েছে বলেও জানান অনেকে। 

শিক্ষার্থীদের অবরোধের ফলে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক ব্যবহার করা লোকজন।

গাড়ি না চলায় এর প্রভাব পড়েছে আশপাশের সড়কগুলোতেও। প্রতিটি অলিগলিতে গাড়ির চাপ বেড়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪