| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন সালাউদ্দিন আহমদ

  • আপডেট টাইম: 02-12-2025 ইং
  • 162947 বার পঠিত
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন সালাউদ্দিন আহমদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরছেন। এমন ইঙ্গিত দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার ( ০১ ডিসেম্বর ) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বৈঠক শেষে গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি শিগগির চলে আসবেন, ইনশাআল্লাহ। তবে তারেক রহমান ঠিক কবে দেশে ফিরবেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময় জানাননি তিনি।

সোমবার রাতের স্থায়ী কমিটির এ বৈঠকে যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি এবং তখন থেকেই সেখানেই অবস্থান করছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া প্রায় একশর মতো মামলার মধ্যে পাঁচটিতে দায়সারা সাজা হয়েছিল। তবে বিএনপির দাবি, এসবই ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সাজানো মামলা। চব্বিশের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব মামলা থেকে তিনি অব্যাহতি পান।

স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, এটি ছিল দলের নিয়মিত সভা। বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনে প্রচারণার বিভিন্ন কৌশলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া সভায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়টিও আলোচনা করা হয়। খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, এ বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনই গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন।

বৈঠক শেষে বিএনপি নেতারা জানান, রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন সংশ্লিষ্ট কাজগুলো এখন দলগতভাবে আরও গতি পাবে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪