| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে ডা. রিচার্ড বিলি

  • আপডেট টাইম: 03-12-2025 ইং
  • 162564 বার পঠিত
খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে ডা. রিচার্ড বিলি

বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নতুন এক অগ্রগতি ঘটেছে। যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি আজ সকালে ঢাকায় পৌঁছেছেন। 

বুধবার ( ৩ ডিসেম্বর ) বুধবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার মূল্যায়ন করতে এবং চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করতেই তার এই সফর।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত থেকে বিশেষজ্ঞরা ইতোমধ্যে চিকিৎসা সহায়তার প্রস্তাব দিয়েছে।

ডা. জাহিদ হোসেনের বলেন, ইউকে থেকে আজ বিশেষজ্ঞরা এসে উনাকে দেখবেন। মেডিকেল বোর্ড যদি মনে করে তিনি ট্রান্সফারেবল এবং বাইরে নেওয়া প্রয়োজন— তখনই যথাযথ সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এ মুহূর্তে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। রোগীর বর্তমান অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে জানান তারা।

চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা এবং চিকিৎসা সাড়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক জাহিদ হোসেন। তিনি বলেন, আল্লাহর অশেষ মেহেরবাণীতে খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তা মেনটেইন করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪