| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোজ্যতেল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বাণিজ্য উপদেষ্টার

  • আপডেট টাইম: 03-12-2025 ইং
  • 161668 বার পঠিত
ভোজ্যতেল  সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বাণিজ্য উপদেষ্টার

ভোজ্যতেল  সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে হুশিয়ারী করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার ( ০৩ ডিসেম্বর ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, যদি কোনো ব্যবসায়ী শাস্তিযোগ্য অপরাধ করে থাকেন, তাহলে সরকার দৃশ্যমান ব্যবস্থা নেবে। সরকারের হাতে থাকা সব আইনি ক্ষমতা প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও সরকার তা জানত না। এর আগে একই ধরনের সিদ্ধান্ত সরকার প্রত্যাখ্যান করেছিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিল। বর্তমানে বাজারে দুই থেকে আড়াই মাস আগের দামেই তেল বিক্রি হচ্ছে। তবে দাম বাড়ানোর যৌক্তিকতা থাকলে সরকার আলোচনা করতে প্রস্তুত।

ব্যবসায়ীদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের নিয়ন্ত্রণ রয়েছে এবং নেওয়া পদক্ষেপেই তা প্রমাণ হবে।

এদিকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সরকারের সঙ্গে কোনো বৈঠক ছাড়াই ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানো আইনবিরোধী। তিনি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে বাজার তদারকি শিথিল হওয়ায় দ্রুত মনিটরিং জোরদারের আহবান জানান।

সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ৯ টাকা। নতুন পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৯৬৫ টাকায়, যা আগে ছিল ৯২২ টাকা। আর এক লিটারের বোতল ১৯৮ টাকায় নির্ধারণ করা হয়েছে। আগের দাম ছিল ১৮৯ টাকা।

এখন দেখা যাক—সরকারি উদ্যোগে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কত দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪