| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটি দল সংস্কার বাতিল করতে চাইছে: নাহিদ

  • আপডেট টাইম: 03-12-2025 ইং
  • 162558 বার পঠিত
একটি দল সংস্কার বাতিল করতে চাইছে: নাহিদ

নির্বাচন কমিশনের প্রস্তাবিত সংস্কার বাতিল করতে একটি দল বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। এমনটাই অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। 

বুধবার ( ০৩ ডিসেম্বর ) বিকেলে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকার ও নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।  এনসিপির পক্ষ থেকে এসব চাপে আপত্তি জানানো হয়েছে। তিনি নির্বাচন কমিশনকে সংস্কারের পক্ষে দৃঢ় অবস্থান নেয়ার আহবান জানান।

তিনি আরও জানান, আরপিও সংশোধনের মাধ্যমে প্রতিটি রাজনৈতিক দলকে নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের যে প্রস্তাব আনা হয়েছে, এনসিপি এটি স্বাগত জানায়। তার মতে, বহুদলীয় গণতন্ত্রের চর্চা জোরদার করতে প্রতিটি দলের নিজস্ব প্রতীক ও আদর্শেই নির্বাচন করা উচিত।

নাহিদ ইসলাম বলেন, প্রত্যেকটা দল তাদের স্ব স্ব প্রতীক নিয়ে নির্বাচন করবে। এটাই গণতন্ত্রের জন্য প্রয়োজন। কোনো সমঝোতা হলেও প্রতীক যেন আলাদা থাকে।

হলফনামায় প্রার্থীদের দেওয়া তথ্য সঠিকভাবে যাচাই-বাছাই করা এবং তথ্যভ্রান্তি থাকলে নির্বাচন কমিশনের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। এছাড়া ইসির আইন ও বিধিমালা যেন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হয় সে বিষয়েও আলোচনা হয়েছে।

এনসিপি নেতার মতে, সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের এসব সংস্কার জরুরি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪