| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

  • আপডেট টাইম: 04-12-2025 ইং
  • 162239 বার পঠিত
আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে আরও ৩৬টি আসনে প্রাথমিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ঘোষণা অনুযায়ী নতুন ৩৬ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন,  ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ এ এ কে এম কামরুজ্জামান, নওগাঁ-৫ এ জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ এ আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ এ সেলিম রেজা, যশোর-৫ এ এম ইকবাল হোসেন, নড়াইল-২ এ মনিরুল ইসলাম, খুলনা-১ এ আমির এজাজ খান, পটুয়াখালী-২ এ শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩ এ জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ এ রফিকুল ইসলাম জামাল, টাঙ্গাইল-৫ এ সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ এ আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ এ মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ এ শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ এ এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ এ কামরুজ্জামান, ঢাকা-৭ এ হামিদুর রহমান, ঢাকা-৯ এ হাবিবুর রশিদ, ঢাকা-১০ এ শেখ রবিউল আলম, ঢাকা-১৮ এ এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ এ মো. মজিবুর রহমান, রাজবাড়ী-২ এ মো. হারুন অর রশীদ।

এ ছাড়া ফরিদপুর-১ এ খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ এ নাদিরা আক্তার, মাদারীপুর-২ এ জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২ এ নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ এ নুরুল ইসলাম, সিলেট-৪ এ আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১ এ রেজা কিবরিয়া, কুমিল্লা-২ এ মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ এ মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ এ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী,

চট্টগ্রাম-৯ এ মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ এ নাজমুল মোস্তফা আমীন, এবং কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ মনোনয়ন পেয়েছেন।

প্রার্থী তালিকা ঘোষণার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অবশিষ্ট যেসব আসন রয়েছে সেগুলো নিয়ে বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এর আগে গত ৩ নভেম্বর তিনটি আসনে খালেদা জিয়ার নামসহ মোট ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল বিএনপি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪