| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতাল থেকে মায়ের বাসায় জুবাইদা রহমান

  • আপডেট টাইম: 05-12-2025 ইং
  • 160945 বার পঠিত
হাসপাতাল থেকে মায়ের বাসায় জুবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। শুক্রবার ( ৫ডিসেম্বর ) সকাল পৌনে ১১টার কিছুক্ষণ আগে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

দেশে পৌঁছেই তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও তার শাশুড়ি বেগম খালেদা জিয়া। দুপুর ১২টার কিছু আগে হাসপাতালে পৌঁছে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ডা. জুবাইদা।

হাসপাতালে অবস্থানের পর দীর্ঘ সফরের ক্লান্তি দূর করতে তিনি ধানমন্ডিতে তার মা ইকবাল মান্দ বানুর বাসার উদ্দেশে রওনা হন।

এদিকে বিএনপি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ ঢাকায় পৌঁছাতে পারেনি। ফলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে।

সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব ঠিক থাকলে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এরপর খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।

তিনি আরও জানান, যদি মেডিকেল বোর্ড অনুমতি দেয় এবং শারীরিকভাবে উপযুক্ত হন, তাহলে আসন্ন রোববার, ৭ ডিসেম্বর খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাত্রা করতে পারেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪