| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জন্য সারাদেশে বিশেষ দোয়া

  • আপডেট টাইম: 05-12-2025 ইং
  • 160920 বার পঠিত
খালেদা জিয়ার জন্য সারাদেশে বিশেষ দোয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

দোয়া মাহফিলে বক্তব্য দেন মির্জা ফখরুল। তিনি বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগারে থাকার সময় থেকেই তার রোগের সূত্রপাত, আর যথাযথ চিকিৎসা না পাওয়ায় আজ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন।

মির্জা ফখরুল জানান, কাতার থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা। চিকিৎসকরা অনুমতি দিলে রবিবার (৭ ডিসেম্বর) তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে, নির্ধারিত দিনে এয়ার অ্যাম্বুলেন্স না আসায় লন্ডনে নেওয়ার সময়সূচি পিছিয়েছে। বিএনপি মহাসচিব জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে শুক্রবার (৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারেনি। তবে সবকিছু ঠিক থাকলে শনিবারই এটি আসবে।

বেগম জিয়ার সুস্থতার জন্য দেশের নিয়মিত মুসল্লিদের পাশাপাশি বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষও দোয়ায় অংশ নেন। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪