| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কমপ্রোমাইজ করে রাজনীতি করবো না: নাহিদ ইসলাম

  • আপডেট টাইম: 05-12-2025 ইং
  • 160750 বার পঠিত
কমপ্রোমাইজ করে রাজনীতি করবো না: নাহিদ ইসলাম

এনসিপি কারোর সাথে কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় যায়নি উল্লেখ করে নাহিদ বলেন, আমাদের বিষয়ে অপপ্রচারের চেষ্টা হয়েছে। তিনি বলেন, অতি শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করবো। তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা প্রক্রিয়া চলমান আছে। পুরানপন্থী যে দলগুলো আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ব্যাপারে জনগণের আস্থা নেই। তাই আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির পলিসি ডায়লগ অনুষ্ঠানে একথা জানান তিনি। তিনি জানান, ২৪ এর গণঅভ্যুত্থান কোনও ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি। ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে এই অভ্যুত্থান হয়েছিলো। 

নাহিদ ইসলাম বলেন, তফসিল নিয়ে ইসি সিদ্ধান্ত নেবে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক। 

তিনি বলেন, যে রাজনৈতিক দল দেশকে স্বাধীন করে, তারাই দেশের প্রতিষ্ঠান গড়ে দিয়ে যায়। কিন্তু আমরা স্বাধীনতার পর সেই সু্যোগ হারিয়েছি। জিয়াউর রহমান ক্ষমতায় এসেও গণতান্ত্রিক প্রক্রিয়া পুরোপুরি এগিয়ে নিতে পারেননি বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। 

এনসিপির এই নেতা বলেন, দেশের উন্নয়নে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কার গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তি নির্ভরতা আছে। তাই সরকার পরিবর্তনের সাথে  সাথে সব পলিসি পরিবর্তন হয়ে যায়। ফলে ব্যবসায়িক গোষ্ঠীও একটি পক্ষের হয়ে কাজ শুরু করে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪