| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের আনান মুস্তাফিজ

  • আপডেট টাইম: 05-12-2025 ইং
  • 287598 বার পঠিত
কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের আনান মুস্তাফিজ
ছবির ক্যাপশন: গোল্ড অ্যাওয়ার্ড বিজয়ী আনান মুস্তাফিজ

The Queen's Commonwealth Essay Competition 2025-এ বাংলাদেশ থেকে জুনিয়র গ্রুপে আনান মুস্তাফিজ গোল্ড অ্যাওয়ার্ড বিজয়ী। সে বর্তমানে স্ট্যান্ডার্ড ফাইভের শিক্ষার্থী। চলতি বছরের ২৩ মে প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় স্ট্যান্ডার্ড ফোর-এর শিক্ষার্থী ছিল। চলতি বছর রেকর্ড ৫৩ হাজার ৪৩৪ জন অংশগ্রহণকারীর মধ্যে আনান শীর্ষ ৫০ জনের একজন।

আনান মুস্তাফিজ পুরস্কার পাওয়ায় আনান দারুণ খুশি ও উজ্জিবীত। আগামী বছর আরও ভালো করতে এবারের পুরস্কার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। শিশুদের জন্য সুন্দর একটি দেশ ও শিক্ষার পরিবেশ নিয়ে লেখা রচনাটি মূলত আনানের স্বপ্নের প্রকাশ।

আনান মুস্তাফিজ ২০২৩ সালে আইসিটি বিভাগ আয়োজিত স্মার্ট চিলড্রেন কার্নিভালে ১৪ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ক্যুইজ প্রতিযোগিতায় প্রথম হয়।

আনান মুস্তাফিজের বাবা-মা রহমান মুস্তাফিজ ও কাজী তামান্না সিনিয়র সাংবাদিক।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪