| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপির নেতৃত্বে জোট ঘোষণা

  • আপডেট টাইম: 07-12-2025 ইং
  • 159445 বার পঠিত
এনসিপির নেতৃত্বে জোট ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনটি রাজনৈতিক দল মিলে ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ নামে নতুন জোট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।

রোববার ( ৭ ডিসেম্বর ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি ) এই তিন দল একসঙ্গে জোট গঠনের ঘোষণা দেয়।

আয়োজকরা জানান, সামনে আরও রাজনৈতিক দল এই জোটে যুক্ত হতে পারে। তবে আগে থেকে আলোচনায় থাকা গণঅধিকার পরিষদের কোনো প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত প্রার্থীরা একটি অভিন্ন প্রতীক ব্যবহার করে নির্বাচন করবেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির আ হবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪