| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা

  • আপডেট টাইম: 09-12-2025 ইং
  • 285311 বার পঠিত
আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা

আবারও সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সোয়া ১১টায় পর থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনা ছড়ায়, যা এখনো চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।


দেখা গেছে, গ্রিন রোডে অবস্থান নিয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মাঝখানে পুলিশ দাঁড়িয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে এখনো সঠিক সংখ্যা জানা যায়নি।

এদিকে সংঘর্ষের সময় ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের শিক্ষার্থী পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪