| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় ব্যবসায়িক ঝুঁকিতে বারাকা পাওয়ার

  • আপডেট টাইম: 17-12-2025 ইং
  • 144916 বার পঠিত
বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় ব্যবসায়িক ঝুঁকিতে বারাকা পাওয়ার

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বারাকা পাওয়ার কোম্পানি সিলেটের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। বর্তমানে কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠানকে জামানত ছাড়াই ঋণ দেয়ায় সহযোগী প্রতিষ্ঠানের আয়ের ওপর নির্ভর করে চলছে। এমতাবস্থায় বারাকা পাওয়ারের ব্যবসায়িক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। 

বারাকা পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠানকে জামানত ছাড়াই ১৫৫ কোটি ৩২ লাখ ৮ হাজার ৯৯৭ টাকা ঋণ দিয়েছে বলে জানিয়েছে ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষক কাজী জহির খান অ্যান্ড কোং এর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। নথিপত্র দুর্বল থাকায় এ টাকা ফেরত আসবে কিনা তা নিয়ে সন্দেহে  কোম্পানিটির নতুন বিনিয়োগের ক্ষমতাও কমে গেছে।

এদিকে বিপিডিবির সঙ্গে পিপিএর মেয়াদ শেষ হওয়ায় ২০২৪ সালের ২৩ অক্টোবর থেকে বন্ধ রয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত কোম্পানিটির ৫১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি। বারাকা পাওয়ার আরও পাঁচ বছরের জন্য চুক্তি নবায়নের আবেদন করলেও বিপিডিবি থেকে এখনো অনুমোদন না পাওয়ায় কোম্পানিটির নিজস্ব কোনো আয় না হওয়ায় শঙ্কায় কোম্পানির  ব্যবসায়িক ভবিষ্যৎ। 

এ বছরের ৩০ জুন শেষে বারাকা ফ্যাশন লিমিটেডের পুঞ্জীভূত লোকসান ৬৮ কোটি ৯১ লাখ টাকায় দাঁড়িয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪