| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাণিজ্য মন্ত্রণালয়ের গাফিলতিতেই কমানো যায়নি মূল্যস্ফীতি: গর্ভনর

  • আপডেট টাইম: 18-12-2025 ইং
  • 143491 বার পঠিত
বাণিজ্য মন্ত্রণালয়ের গাফিলতিতেই কমানো যায়নি মূল্যস্ফীতি: গর্ভনর

নিত্যপণ্যের লাগামহীন দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বাজারে গেলেই স্পষ্ট একই টাকায় আগের তুলনায় কম পণ্য মিলছে। অর্থাৎ কমছে ক্রয়ক্ষমতা, বাড়ছে মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য এবার সরাসরি বাণিজ্য মন্ত্রণালয়ের গাফিলতিকেই দায়ী করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

নিত্যপণ্যের বাড়তি দামে এখনো ভুগছেন সাধারণ মানুষ। পেঁয়াজের ঝাঁজের সঙ্গে তেল নিয়ে তেলেসমাতি তো ছিলই, সাম্প্রতিক সময়ে যোগ হয়েছে চালের বাড়তি দাম। অথচ সেই অনুপাতে বাড়ছে না আয়। ফলে বাজারে গিয়ে মিলছে না হিসাব।

অর্থনীতির ভাষায়, বছর ব্যবধানে জিনিসপত্রের দাম বাড়ার এই প্রবণতাকেই বলা হয় মূল্যস্ফীতি। নিম্ন আয়ের মানুষের কষ্টের এই সূচকটি নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গেল নভেম্বর মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় সাড়ে ৭ শতাংশ। আর সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ২৯ শতাংশে। ডিসেম্বরের মধ্যে এটিকে ৭ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হলেও তা অর্জিত হয়নি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ড. আহসান এইচ মনসুর বলেন, আমরা কিন্তু অলরেডি ৭-এর নিচে থাকতে পারতাম। চালের দাম ১৮ শতাংশ বেড়েছে। সময়মতো ভারত থেকে আমদানি করলে এটা আমাদের সাধ্যের মধ্যেই থাকত।”

লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার পেছনে বাজার ব্যবস্থাপনাকেই দায়ী করছেন গভর্নর। তার অভিযোগ, চাহিদা অনুযায়ী পণ্যের যোগান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বিশেষ করে আমদানি ইস্যুতে ভুল সিদ্ধান্ত ও গড়িমসির কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

তিনি অঅরও বলেন, বাংলাদেশে আমরা পেঁয়াজ খাই ২৫ থেকে ৩০ লাখ টন। ১৫শ’ টন দিয়ে বাজার কীভাবে স্থিতিশীল হবে? বিশ্ববাজারের সঙ্গে ইন্টিগ্রেট না হতে পারলে আমরা নিজেরাই সাপ্লাই সাইড ডিসটার্ব করছি।

নিত্যপণ্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতিতে সংসারে বাড়ছে হিসাবের বোঝা, আর আয়ের খাতায় রয়ে গেছে সেই পুরোনো সংখ্যা। এতে দিন দিন কঠিন হয়ে উঠছে সাধারণ মানুষের জীবনযুদ্ধ।

বিশেষজ্ঞদের মতে, প্রান্তিক মানুষের স্বস্তি ফেরাতে ঘোষণা নয় দরকার কার্যকর উদ্যোগ। সরকারের সব পক্ষের সমন্বয়ে বাস্তবমুখী ও জবাবদিহিমূলক বাজার ব্যবস্থাই এখন সময়ের দাবি।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪