| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এভারকেয়ার হসপিটাল এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

  • আপডেট টাইম: 24-12-2025 ইং
  • 152892 বার পঠিত
এভারকেয়ার হসপিটাল এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর এভারকেয়ার হসপিটাল ও এর সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

তিনি জানান, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হসপিটাল এবং সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হলো।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪