| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের সমীকরণ সহজ করল বাংলাদেশ

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 159 বার পঠিত
বিশ্বকাপের সমীকরণ সহজ করল বাংলাদেশ

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে গত কয়েক মাসে দারুণ পারফর্মে সর্বশেষ তিন সিরিজের সবকটিতেই জিতেছে মেহেদি হাসান মিরাজের দল। ফলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে অনেকটাই এগিয়ে টাইগাররা।

আরও পড়ুন-   

ফ্রান্সের চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় স্থানে‘আনসিন’

আগামী বিশ্বকাপে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা ৮ দল সরাসরি খেলার সুযোগ পাবে।  বর্তমানে র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে আছে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়েও খেলবে সরাসরি। সমীকরণে শীর্ষ ৯ দলের মধ্যে থাকলেও সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ। মূলত লড়াইটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের। বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯ম এবং ক্যারিবিয়ানদের ১০ম। আগামী ৩১ মার্চ পর্যন্ত নিজেদের ৯ম অবস্থান ধরে রাখতে পারলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

ঘরের মাঠে নির্ধারিত সময়ের আগে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আরো দুটি ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। ঘরের মাঠে আসন্ন এই দুই সিরিজে অন্তত একটি করে ম্যাচ জিতলেও সহজেই ৯ম অবস্থান ধরে রাখতে পারবে বাংলাদেশ


এফএ/ আয়না       

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪