| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোটের রায় মেনে নিলে আমরা আর মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেব না. শফিকুর রহমান

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 197 বার পঠিত
গণভোটের রায় মেনে নিলে আমরা আর মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেব না. শফিকুর রহমান

গণভোটের রায় মেনে নিলে আমরা আর মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেব না। রায় বাস্তবায়ন না করলে সংসদ ও রাজপথ উভয় ক্ষেত্রেই দুর্বার আন্দোলন অব্যাহত থাকবে। এমনটাই মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (২৪িএপ্রিল) রজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা বলি রায়টা মেনে নিন। রায় মেনে নিলে আমরা আর এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেব না। কিন্তু যদি এই রায় না মানেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, আন্দোলন সংসদের ভেতরে এবং রাজপথেও সমানভাবে চলবে। পাশাপাশি তিনি জনগণের রায় উপেক্ষা না করার আহবান জানান।

সমাবেশে রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বিভিন্ন দলের অবস্থান ও অতীত প্রতিশ্রুতি নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, জনগণের ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করা না হলে দেশে গণতান্ত্রিক সংকট তৈরি হবে।

গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী তিন মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে রয়েছে মে, জুন ও জুলাই মাসে জেলায় জেলায় নাগরিক সমাবেশ এবং আগামী ৫ আগস্ট ঢাকায় গণমিছিল।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪