| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতক্ষীরায় তেষট্টি লাখ স্বর্ণসহ নারী আটক

  • আপডেট টাইম: 24-04-2026 ইং
  • 248 বার পঠিত
সাতক্ষীরায় তেষট্টি লাখ স্বর্ণসহ নারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারের সময় তেষট্টি লাখ টাকা মূল্যের ২ টি স্বর্ণের বারসহ শিউলি আক্তার (২৩) নামে এক নারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তাকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকা থেকে আটক করা হয়। আটক শিউলি শহরের তালতলা এলাকার জুবায়ের আলমের স্ত্রী। 

 শুক্রবার (২৪এপ্রিল)  দুপুরে সাতক্ষীরা বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাতক্ষীরা -৩৩বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা শহরের বিভিন্ন জায়গায় অবস্তান নেয়। বুধবার বিকালে খুলনা রোড মোড় থেকে ইজিবাইকযোগে ভোমরা সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল শিউলি আক্তার। ওই সময় আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।এরপর  তাকে  তল্লাশী করে  ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি কর্মকর্তা আরও বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম। যার বাজার  মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো  সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে। এছাড়া আটক নারীকে  সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়েছে।

সাতক্ষীরার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মাদ, মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় চোরাচালান আইনে  একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বিকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪