| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবসরের তিন বছর আগে নির্বাচন করতে পারবেন না: হাইকোর্ট

  • আপডেট টাইম: 24-12-2025 ইং
  • 152852 বার পঠিত
অবসরের তিন বছর আগে নির্বাচন করতে পারবেন না: হাইকোর্ট

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবসরের তিন বছর আগে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এমন রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে, গত ৪ ডিসেম্বর অবসরের তিন বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সামরিক ও বেসামরিক সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধানকে চ্যালেঞ্জ করে করা চারটি পৃথক রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। সংশ্লিষ্ট আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত এ সিদ্ধান্ত দেন।

রিট আবেদনে বলা হয়েছিল, নির্বাচনে অংশ নেওয়ার অধিকার সংবিধানস্বীকৃত একটি মৌলিক অধিকার। সরকারি কর্মচারীদের অবসর বা পদত্যাগের পর সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষেধাজ্ঞা আরোপ করা সংবিধানের ২৭ অনুচ্ছেদে বর্ণিত সমতা ও সমঅধিকারের নীতির পরিপন্থী।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর একই বেঞ্চ রিট ও রুলের ওপর শুনানি শেষ করে রায়ের জন্য বিষয়টি অপেক্ষমাণ (CAV) রাখেন এবং সে সময় ‘যেকোনো সময় রায় দেওয়া হতে পারে’ বলে উল্লেখ করেন আদালত।

হাইকোর্টের এ রায়ের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত আইনি অবস্থান আরও স্পষ্ট হলো।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪