| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ শুভ বড়দিন

  • আপডেট টাইম: 25-12-2025 ইং
  • 152540 বার পঠিত
আজ শুভ বড়দিন

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।

খ্রিস্টান ধর্মবিশ্বাস অনুযায়ী, যিশুখ্রিষ্ট মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার উদ্দেশ্যে পৃথিবীতে আগমন করেন। তাঁর জন্মদিন স্মরণে প্রতি বছর ২৫ ডিসেম্বর বড়দিন বা ‘ক্রিসমাস ডে’ পালিত হয়।

বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর ) সকাল থেকেই দেশের বিভিন্ন গির্জায় শুরু হয়েছে বিশেষ প্রার্থনা। বড়দিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের গির্জাগুলো নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই বিভিন্ন গির্জা ও তারকা হোটেলে আলোকসজ্জা করা হয়। পাশাপাশি রাতে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে কীর্তন ও ধর্মীয় গানের অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে অনেকেই রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে গেছেন।

এদিকে, রাজধানীর তারকা হোটেলগুলোতে বড়দিন উপলক্ষে আলোকসজ্জার পাশাপাশি ভেতরে কৃত্রিম ক্রিসমাস ট্রি ও শান্তাক্লজ স্থাপন করা হয়েছে, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।

ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা ও পারিবারিক মিলনমেলায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের জন্য বড়দিন পরিণত হয়েছে আনন্দ ও শান্তির এক বিশেষ দিনে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪