| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যেকোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়: ইসি সচিব

  • আপডেট টাইম: 27-12-2025 ইং
  • 149794 বার পঠিত
যেকোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, আইন অনুযায়ী যেকোনো সময় যে কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব এবং এতে কোনো আইনি বাধা নেই।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হওয়ার সব কার্যক্রম শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে, দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে পৌঁছান তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান ইসি সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

দুপুর একটার পর তারেক রহমানের ভোটার হওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় তিনি ছবি তোলেন, দশ আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করেন এবং নিজের নাম স্বাক্ষর করেন, যা জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত করা হবে।

পরে ইসি সচিব জানান, ভোটার তালিকা আইন-এর ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন চাইলে যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারে। একদিনের মধ্যেই প্রয়োজনীয় নথি যাচাই ও কমিশন সভার মাধ্যমে রোববার (২৮ ডিসেম্বর) তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হবে।

এর আগে সকালে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ভোটার হতে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান। এ সময় তার সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

উল্লেখ্য, তারেক রহমান ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪