| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটে লড়তে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

  • আপডেট টাইম: 28-12-2025 ইং
  • 148948 বার পঠিত
ভোটে লড়তে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) সকালে তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে পদত্যাগপত্রে সই করেন তিনি। এর পর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তবে পরবর্তী অ্যাটর্নি জেনারেলের নাম এখনও জানা যায়নি।

মো. আসাদুজ্জামান আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন। বিএনপির পক্ষ থেকে তাকে ইতিমধ্যেই মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আগেও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার সময় আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিনের মাথায় অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মো. আসাদুজ্জামান। এরপর তিনি বিএনপির পদ থেকে পদত্যাগ করেছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪