| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠলো

  • আপডেট টাইম: 03-01-2026 ইং
  • 131228 বার পঠিত
আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠলো

পূর্বাচলে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। শনিবার (৩ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এবারের বাণিজ্য মেলায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর নানা সুবিধা যুক্ত করা হয়েছে। অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য চালু করা হয়েছে ই-টিকিটিং ব্যবস্থা। অন-স্পট টিকিট কেনার পাশাপাশি অনলাইনে টিকিট সংগ্রহ করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে।

যাতায়াত সুবিধা বাড়াতে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে রাইড শেয়ারিং সেবা ‘পাঠাও’ যুক্ত করা হচ্ছে।

উল্লেখ্য, এবারের বাণিজ্য মেলা শুরু হওয়ার কথা ছিল ১ জানুয়ারি থেকে। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরে নিয়মিতভাবে এই মেলা আয়োজন করা হতো। করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালে মেলা অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে মহামারির বিধিনিষেধের মধ্যেই ২০২২ সালে প্রথমবারের মতো পূর্বাচলের বিবিসিএফইসিতে বাণিজ্য মেলার আয়োজন করা হয়।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪