| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

  • আপডেট টাইম: 09-01-2026 ইং
  • 128047 বার পঠিত
চালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

আমনের ভরা মৌসুম চললেও মোকাম, পাইকারি ও খুচরা—সব পর্যায়েই চালের দাম বেড়েছে। গত ৮ থেকে ১০ দিনের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। নতুন চাল বাজারে আসার আগমুহূর্তে পুরোনো চালের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়ে ৮৩ থেকে ৮৪ টাকায় বিক্রি হচ্ছে। রশিদ মিনিকেটের দাম ৭২ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকায়। নন-ব্র্যান্ডের মিনিকেট বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬৫ থেকে ৭০ টাকায়। অন্যদিকে, দামি মিনিকেট মোজাম্মেল ব্র্যান্ডের চাল কেজিতে ১ থেকে ২ টাকা বেড়ে ৮৫ থেকে ৮৬ টাকায় পৌঁছেছে।

নাজিরশাইল চালের দামও বেড়েছে। দেশি নাজিরশাইল চালের দাম বর্তমানে কেজিপ্রতি ৭২ থেকে ৮৫ টাকা, যা এক সপ্তাহ আগে ৩ থেকে ৪ টাকা কম ছিল। আমদানি করা নাজিরশাইল চালের দামও কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়ে ৭৫ থেকে ৭৮ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতারা জানান, বছরের এই সময়ে আউশ, আমন ও নাজিরশাইল চাল বাজারে আসার কথা। সাধারণত নতুন চাল বাজারে এলে পুরোনো চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বাড়ে। তবে এবার নতুন চাল বাজারে আসার আগেই পুরোনো চালের দাম ৩ থেকে ৪ টাকা বেড়েছে। তাদের মতে, আগামী এক সপ্তাহের মধ্যে নতুন চাল খুচরা বাজারে এলেও পুরোনো চালের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এতে করে চালের বাজারে অস্থিরতা বাড়ছে বলে মনে করছেন ভোক্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪