বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন আসন্ন রমজান উপলক্ষ্যে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় আগামী ১৯ জানুয়ারি একটি সভার আহ্বান করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, আগামী ১৯ জানুয়ারি সকল অংশিজনকে নিয়ে এ বিষয়ে আলোচনা করা হবে।
ভারত-বাংলাদেশের উত্তেজনাকর সম্পর্ক দুদেশের বাণিজ্যে প্রভাব ফেলবে কিনা বা কোন বানিজ্যিক চাপ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রভাব পড়বে এরকম কোন কিছু এ মুহূর্তে আমরা কিছু দেখছি না এবং কোন চাপ অনুভব করছি।
বিদ্যমান আমদানি নীতি আদেশের (২০২১-২৪) থেকে বড় পরিবর্তন এনে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন আমদানি নীতি আদেশের (আইপিও) খসড়া তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন আমরা আমদানি আইপিও অর্ডারের বড় পরিবর্তনগুলো করার চেষ্টা করছি, সেগুলো কেবিনেটের মাধ্যমে চুড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে। তবে আমদানি নীতি আদেশ আমরা উদারী করার প্রচেষ্টা করছি। সহজ করারো চেষ্টা করছি।
বানিজ্য উপদেষ্টা বলেন, আমার বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সকল স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং করেছি যা খুব দ্রুতই আমরা সেটা কেবিনেটে উপস্থাপণের চেষ্টা করছি।
বাণিজ্য নীতির পাতায় পাতায় পরিবর্তন হচ্ছে উল্লেখ করে এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন,আপনারা জানেন আমরা বাণিজ্য সহজ করার জন্য আন্তর্জাতিকভাবেও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ট্রেড ফ্যাসিলিটিশন এগ্রিমেন্ট এ স্বাক্ষর করেছি। সেভাবে বিভিন্ন জায়গায় পরিবর্তন করে ব্যবসা বাণিজ্যকে সহজ করা হচ্ছে এবং সমস্ত আইপিও জুড়ে একটা বড় পরিবর্তন থাকবে বলেও জানান তিনি।