| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন

  • আপডেট টাইম: 14-01-2026 ইং
  • 122082 বার পঠিত
৭ কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আজকের মতো সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করে তারা সড়ক ছেড়েছেন।

বুধবার ( ১৪ জানুয়ারি  ) বিকেলে বাঙলা কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার থেকে তারা লাগাতার শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সমন্বিত সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাঙলা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক মাসুম বিল্লাহ। তিনি বলেন, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, “আজকের কর্মসূচি শেষ হলেও আন্দোলনের মূল দাবি থেকে শিক্ষার্থীরা একচুলও সরে আসবে না।”

আন্দোলনরত শিক্ষার্থীদের মতে, এটি কোনো এক দিনের কর্মসূচি নয়; বরং তাদের ভবিষ্যৎ ও অধিকার আদায়ের দীর্ঘমেয়াদি সংগ্রাম। তারা জানান, শিক্ষাই তাদের জীবনের সবচেয়ে বড় আশা এবং সেই আশা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো চূড়ান্ত ঘোষণা না আসায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের পাশাপাশি প্রত্যাশাও বাড়ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪