| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ পবিত্র শবে মেরাজ

  • আপডেট টাইম: 16-01-2026 ইং
  • 120777 বার পঠিত
আজ পবিত্র শবে মেরাজ

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব মহানবী হজরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন। এই ঘটনাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়।

ইসলামের ইতিহাস অনুযায়ী, মহান আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহন করে ঊর্ধ্বাকাশে ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন মহানবী, যা ‘মেরাজ’ নামে পরিচিত। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের নদী, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মামুরসহ বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন।

এ কারণেই মুসলমানদের কাছে এ রাতটি অত্যন্ত মহিমান্বিত।

এ রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত-বন্দেগি করে থাকেন মুসলমানরা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪