| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে বড় পরিসরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল পুনর্নির্মাণ

  • আপডেট টাইম: 24-01-2026 ইং
  • 124121 বার পঠিত
নরসিংদীতে বড় পরিসরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল পুনর্নির্মাণ

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে সড়কের কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের স্বার্থে অপসারণকৃত বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ম্যুরাল পুনর্নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা  ২৩ জানুয়ারি নির্মাণ কাজ উদ্বোধন করেন।


গত ২০ জানুয়ারি মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের জন্য ম্যুরালটি সাময়িকভাবে সরানো হয়েছিল। এতে বীরশ্রেষ্ঠের প্রতি কোনো অসম্মান নেই জানিয়ে মো. মাসুদ রানা বলেন, ম্যুরালটি পুনর্নির্মাণের ফলে আগের ম্যুরালের আকারের তুলনায় এটি প্রায় দ্বিগুণ হবে।  

বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠের একজন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান । মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বিমান ঘাঁটি থেকে দেশে ফেরার পথে বিমান বিধ্বস্ত হয়ে তিনি শহীদ হলে তার স্মৃতিতে নরসিংদীর রামনগর গ্রামে জাদুঘর নির্মাণ এবং ঢাকা-সিলেট মহাসড়কের পাশে “বাংলার ঈগল” স্মৃতিফলক স্থাপন করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪