| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি

  • আপডেট টাইম: 29-01-2026 ইং
  • 111339 বার পঠিত
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি

বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনায় আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। গত ১৯ জানুয়ারি (সোমবার) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

শবেবরাতের শবে শব্দটি ফারসি। এর বাংলা অর্থ রাত। আর দ্বিতীয় শব্দ বরাত আরবি শব্দ, এর বাংলা অর্থ নাজাত পাওয়া বা মুক্তি পাওয়া। শাবান মাসের পরেই মুসলমানদের সিয়াম সাধনার  মাস রমজান। ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের মধ্যে অন্যতম শবেবরাতে পরম করুণাময় মহান আল্লাহ তার বান্দার জন্য রহমত আর দয়ার ভাণ্ডার খুলে দেন। 

নবীজির যুগ থেকে শুরু করে সাহাবা তাবেইন থেকে অদ্যাবধি এ পর্যন্ত এরাতে বিশেষ নফল ইবাদতের আমল ধারাবাহিকতার সাথে চলে আসছে। বাংলাদেশেও যথারীতি ধর্মপ্রাণ মুসুল্লিরা এ রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪