| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫০তম বিসিএস প্রিলি আজ: পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

  • আপডেট টাইম: 30-01-2026 ইং
  • 111395 বার পঠিত
৫০তম বিসিএস প্রিলি আজ: পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে ম্যাজিস্ট্রেট, কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

পিএসসি জানায়, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে নিজ নিজ হলের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। একই সময়ে পরীক্ষাকেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি (এনালগ বা ডিজিটাল), মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না, চাবি ও যেকোনো ধরনের ব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো পরীক্ষার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া প্রতিটি পরীক্ষাকক্ষে সময় দেখার জন্য দেয়াল ঘড়ি সরবরাহ করা হবে। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের দুই কান দৃশ্যমান রাখতে হবে এবং কানে কোনো ধরনের শ্রবণযন্ত্র বা আবরণ রাখা যাবে না।

পিএসসি পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে উপস্থিত থেকে নির্দেশনা মেনে পরীক্ষা দেওয়ার আহবান জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪