| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গত ৫৪ বছর ধরে দেশে এক মহাধ্বংসযজ্ঞ চলছে: জামায়াত আমির

  • আপডেট টাইম: 31-01-2026 ইং
  • 105195 বার পঠিত
গত ৫৪ বছর ধরে দেশে এক মহাধ্বংসযজ্ঞ চলছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বেইনসাফি, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ হত্যা ও মা-বোনদের ইজ্জত হরণের মাধ্যমে গত ৫৪ বছর ধরে দেশে এক মহাধ্বংসযজ্ঞ চলছে। এই পচা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যেই জামায়াতে ইসলামী রাজপথে নেমেছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১টায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “এই ধরনের রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক এবং বিশ্বের দরবারে উন্নত শির নিয়ে দাঁড়াক একটি স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে।”

তিনি আরও বলেন, “আমাদের যুবসমাজের এটাই ছিল আকাঙ্ক্ষা। তারা জুলাইয়ে সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি ও স্বাধীনতা এনে দিয়েছে।”

উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি আমাদের ১১ দলীয় জোটকে মনোনীত করেন, তাহলে আমরা আপনাদের প্রতি কখনোই বেইনসাফি করব না—এই প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ।”

জনসভায় কুমিল্লা-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোবারক হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪